একদা এক সময় জঙ্গলে এক ভয়ংকর সিংহ বাস করত। সিংহটি ছিল দাম্ভিক এবং অহংকারী। সে প্রতিদিন একটা করে জন্তু খেত। জঙ্গলের সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল, প্রতিদিন পালা ক্রমে একজন একজন করে তারা সিংহের কাছে যাবে—তাহলে সবাই একসাথে মরবে না।
একদিন খরগোশের পালা এল। সে ইচ্ছা করে অনেক দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে উঠল, “তুই এত দেরি করলি কেন?”
খরগোশ মুচকি হেসে বলল, “মহারাজ, আমি আসছিলাম, কিন্তু আরেকটা সিংহ আমাকে রাস্তায় আটকে রেখে বলল সে-ই আসল রাজা।”
এই কথা শুনে আসল সিংহ হিংসায় ফেটে পড়ল। ক্রোধে জর্জরিত হয়ে খরগোশকে বলল চল ব্যাটা কোথায় সে আমাকে সেখানে নিয়ে চল।।
খরগোশ বলল, “চলুন..।”
সে সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গেল এবং কুয়োয় তার প্রতিবিম্ব দেখিয়ে বলল, “এই তো, ওটাই সেই সিংহ।”
সিংহ কুয়োয় ঝাঁপ দিল নিজের প্রতিবিম্ব মারতে… আর সোজা কুয়োর পানিতে ডুবে মরল।
শিক্ষা: বুদ্ধি সাহসের থেকেও বড় শক্তি
0 Comments